সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামী গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ২১, ২০২৪ ৩:৫১ পূর্বাহ্ণ
পঠিত: ১২০ বার

গত ২০ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বড়পুকুরপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা সহ নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত  দুই জনা আসামীকে গ্রেফতার করে।

২১ (অক্টোবর) ২০২৪ সোমবার রাতে র‌্যাব- ১১, সিপিসি ২ লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য নিশ্চিত করেন৷

আটককৃত আসামী হলো ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্দুরিয়া পাড়া এলাকার আখলাক হায়দার এর ছেলে আদনান হায়দার (৪০), ২। কুমিল্লা জেলার বুড়িচং থানার  পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলী এর ছেলে মোঃ দুলাল (৩৮)।

র‌্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৪/০৮/২০২৪ ইং তারিখ কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে আটকৃত আসামীসহ তার অপরাপর সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র ককটেল, দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তৎপ্রেক্ষিতে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়, যার মামলা নং-০৭, তারিখ-০৭/০৯/২০২৪। মামলা দায়ের করার পর হতে র‌্যব-১১, সিপিসি-২, এর আভিযানিক দল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‌্যাব-১১ সিপিসি-২ এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বড় পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যব-১১, সিপিসি-২ জানায় যে এই   মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রামগড় সীমান্ত নিরাপত্তা, পুশইন ও চামড়া পাচার রোধে  বিজিবির কঠোর নিরাপত্তা জোরদার

কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ০২ আসামি গ্রেফতার

কুমিল্লায় ২৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক এক

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা: জেলা প্রশাসক

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ