মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় সাবেক পেশকারকে প্রাণনাশের হুমকি দিলেন নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতা জামাল

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
পঠিত: ৩০৫ বার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসারের পেশকার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মোঃ তোফায়েল আহমেদ খান (৪১)। তিনি কুমিল্লা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২৬ মিনিটে জোড়কানন পশ্চিম ইউনিয়নের ইউপি মেম্বার ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোঃ জামাল হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮২১-৬০২৯১০) থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন।

তোফায়েল আহমেদ আরও জানান, ২০২১ সালের ২৫ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামাল হোসেনের ভাইকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়। তখন তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পেশকার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া র‍্যাবের অভিযানে জামাল হোসেনের ছেলে মাদক ও নগদ টাকাসহ আটক হয়ে সদর দক্ষিণ মডেল থানার মাধ্যমে ফৌজদারি আদালতে সমর্পিত হন। পরে জব্দকৃত টাকার বিষয়ে তদন্তের দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া হলে তিনি সেই তদন্তের কাজও করেন।

তোফায়েল আহমেদের অভিযোগ, এসব ঘটনার প্রতিশোধ হিসেবে জামাল হোসেন এখন তাকে যেকোনো স্থানে একা পেলে হত্যা ও লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এতে তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করার আবেদন করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা দেখছি। আশাকরি হুমকিদাতাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ হাজার কেজি মাদক

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোডে ঈদের দিনেও নেই গ্যাস, ভোগান্তীতে নগরবাসী।

চেয়ারেই বসে গেলেন শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

টেকনাফে  মানবপাচারের ১৫ চক্র সক্রিয়

কুমিল্লার সদর দক্ষিনে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মীকে গণধোলাই

কুমিল্লায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক এক

সেনাবাহিনী প্রধানের সাথে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় গরম ভাতের নিচে ০৮ কেজি গাঁজাসহ আটক ১

বসুন্ধরায় রিফিল কারখানার গ্যাস চুরির গুরুতর অভিযোগ!

ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন?-রাশেদ খাঁন