বুধবার , ৫ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় ০৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ ০৫ জুন

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৫, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
পঠিত: ২৩৬ বার

অনলাইন ডেস্ক//

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ দফা নির্বাচন আজ  বুধবার (৫ জুন) অনুষ্ঠিত হবে। ৩য় দফা নির্বাচনে দেশের ৬০ টি উপজেলার মধ্যে কুমিল্লার ৩ টি উপজেলা নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, এবং হোমনায় নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে তফসিল মোতাবেক, সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলায় ৪র্থ দফা নির্বাচনে ৩টি উপজেলার ৩১৭টি ভোট কেন্দ্রের ২ হাজার ৪২টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য নিয়োগ করা ৩১৭ জন প্রিজাইডিং অফিসারসহ প্রায় ৬ হাজার ৪৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৩ উপজেলায় ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩ টি উপজেলার মোট ভোটার ৯ লাখ ১৩ হাজার ১১৫ জন। এর মধ্যে হিজড়া ৫ জন, পুরুষ ৪ লাখ ৭২ হাজার ১৪২ জন এবং মহিলা ৪ লাখ ৪০ হাজার ৯৬৮ জন।

এর মধ্যে নাঙ্গলকোট উপজেলায় ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ২৯০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪৫০ জন ও হিজড়া ভোটার ১ জন। এ উপজেলায় ১ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নে ভোট কেন্দ্র ১১৪ টি এবং ভোট কক্ষ ৮১৩ টি। ১১৪ জন প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ২ হাজার ৫৫৩ জন। এ উপজেলায় ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

তারা হলেন, মাজহারুল ইসলাম ছুফু (কাপ-পিরিচ), নাজমুল হাসান বাছির ভুঁইয়া (দোয়াত-কলম) ও আবু ইউসুফ ভুঁইয়া (আনারস)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হোমনা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ১৭৪ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৬৯ জন। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৬১ টি এবং ভোট কক্ষ ৪৩৭ টি। ৬১ জন প্রিজাইডিং অফিসারসহ ১ হাজার ৩৭২ জন কর্মকর্তা ভোটগ্রহণ করবেন। এ উপজেলায় ৮ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ এর স্ত্রী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল) ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ (ঘোড়া)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চৌদ্দগ্রাম উপজেলার ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে হিজরা ৪ জন, পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৭৮ জন এবং মহিলা ১ লাখ ৯৩ হাজার ৪৪৯ জন। ভোট কেন্দ্র ১৪২ টি এবং ভোট কক্ষ ৭৯২টি। ১৪২ জন প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ২ হাজার ৫১৮ জন ।

এ উপজেলায় ৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, অধ্যক্ষ রহমত উল্ল্যাহ বাবুল (আনারস), তৌহিদুল ইসলাম (মোটর সাইকেল), গোলাম ফারুক হেলাল (দোয়াত-কলম)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য এবং ভোটাদের নিরাপত্তা রক্ষায় বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

‘লীগ চক্র’ই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে

প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার : ০৪

কুমিল্লায় তৈলকুপি দক্ষিণ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১১

সার্জারির টেবিলে পিনাকী ভট্টাচার্য, চাইলেন দোয়া

দেবীদ্বারে এখনো চলছে আ.লীগের প্রভাব বিস্তার

ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার

মেম্বার গ্রুপের দ্বন্দ্বে রণক্ষেত্র নাঙ্গলকোট, নিহত ২

কুমিল্লা সদর দক্ষিণের নতুন এসিল্যান্ড সৈয়দ রেফাঈ আবিদ