সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় ২৪ ঘন্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
জানুয়ারি ২৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
পঠিত: ১৯৩ বার

কুমিল্লায় একদিনে নারী ও পুরুষ ৩ জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার সদর দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জসহ তিন উপজেলা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন (৩৭) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আলতাফ হোসেনের বাড়ি নোয়াখালী জেলার লক্ষীপুর উপজেলার সাতছর এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
তিনি প্রগতি ইনস্যুরেন্সে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।

তিনি বলেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছে। আমরা এখনও জানি না তিনি এখানে কীভাবে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে। তবে সিআইডিসহ বিভিন্ন টিমের তদন্ত অব্যহত রয়েছে।

এদিকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী। রবিবার দিবাগত রাত ০১.৩০ মিনিটে দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। গত রাতে স্থানীয়রা তার লাশ পেয়ে থানায় জানালে লাশটি উদ্ধার করে৷ মৃত্যুর কারণ নিশ্চিতে কুমেক হসপিটালে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

অপরদিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খালে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে,অজ্ঞাত মরদেহটি’ র পরিচয় সনাক্ত করা গেছে৷ মৃত ব্যাক্তিটি হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর মাঝিগাছা এলাকার মোহাম্মদ রফিক, মৃত ব্যাক্তি একজন মিশুক চালক।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তদন্ত ছাড়া আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে কুমেক হসপিটালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাগুরা তরিকুল ইসলাম”র চিকিৎসার সকল দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

চেয়ারেই বসে গেলেন শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন এর জামিন

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রেতা সেজে উপজেলা প্রশাসনের  মিস্বান্নী বাজারে অভিযান আটক ০৯ জন,  পশু জব্দ ৬৮

চৌদ্দগ্রামে ছাগল পালনকে কেন্দ্র করে হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার ০১

ডিএনসি অভিযানে ইয়াবা-ফেন্সিডিল সহ গ্রেফতার ০১, পলাতক ০১

খালেদা জিয়ার গাড়িবহরে পড়ে গিয়ে আহত  যুবদলের সভাপতি মুন্না হসপিটালে ভর্তি

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চাপায় পিস্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত