মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশস্থলে বিএনপি নেতা কর্মীরা!

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
পঠিত: ৯৭ বার

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপির উপ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বেলা আড়াইটায় ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়েছে। এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশস্থলে আসতে থাকেন। আর সমাবেশ মঞ্চে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ‘সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করতে দেখা গেছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য দেখানোর জন্য সমাবেশ মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল ও আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কনস্টেবল শিমুল রায়ের প্রেম প্রতারণায় রোজী’র সর্বনাশ

দুই মণ গাঁজা ও ০১ টি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক

ফ্যাসিস্ট লীগের দোসর, কুষ্টিয়ার মূর্তমান আতংক সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতানকে রক্ষার ফন্দি

কুমিল্লায় বুড়িচং এ কৃষকের কাছে চাঁদাদাবি ২ এনসিপি নেতার বিরুদ্ধে,  রিপোর্ট করায় প্রতিবেদক”কে হুমকি

এনসিপিকে প্রটোকল না দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত করলো সেনাবাহিনী 

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা আনোয়ারুল গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

রেগে গিয়ে শিশুকে আছাড় মারলো পিতা, অতপর মৃত্যু!

কুমেক হসপিটালে ভূল চিকিৎসায় রুগীর মৃত্যু  সাংবাদিকদের ওপর হামলা

ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আমিন ও সাধারণ সম্পাদক হাবিব।