বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব

অনলাইন ডেস্ক :
এপ্রিল ১৬, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
পঠিত: ৬৯ বার

যুক্তরাষ্ট্রের নতুন বাজেট প্রস্তাবনায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অর্থায়ন সম্পূর্ণরূপে বাতিলের সুপারিশ করা হয়েছে। মালি, লেবানন এবং কঙ্গো প্রজাতন্ত্রে শান্তিরক্ষী মিশনের ব্যর্থতার উল্লেখ করে এই খসড়া প্রস্তাব তৈরি করেছে ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় ( অফিস অব ম্যানেজমেন্ট  অ্যান্ড বাজেট বা ওএমবি)। অভ্যন্তরীণ কিছু নথি যাচাই করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই খসড়া প্রস্তাবনা পাসব্যাক নামে পরিচিত। ১ অক্টোবর আসন্ন অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষাপটে ওএমবি এটি তৈরি করে থাকে। নতুন প্রস্তাবনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামগ্রিক বাজেট প্রায় অর্ধেকটা হ্রাস করার পরিকল্পনা পেশ করা হয়েছে।

অবশ্য বাজেট প্রস্তাব কার্যকর হওয়ার জন্য কংগ্রেসে আগে অনুমোদিত হতে হবে। আইনপ্রণেতারা চাইলে প্রস্তাবিত তহবিল কাটছাঁটের কিছু বা সম্পূর্ণটা ফিরিয়ে আনতে পারেন। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে কূটনীতি ও বৈদেশিক সহায়তার বাজেটে এক-তৃতীয়াংশ কাটছাঁটের প্রস্তাব কংগ্রেস ঠেকিয়ে দিয়েছিল।

জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র। সংস্থাটির ৩৭০ কোটি ডলার মূল বাজেটের ২২ শতাংশ এবং শান্তিরক্ষা মিশন বাজেটে ৫৬০ কোটি ডলারের ২৭ শতাংশ যুক্তরাষ্ট্রের দেওয়া বাধ্যতামূলক অর্থায়নের আওতায় পড়ে। শান্তিরক্ষী তহবিলের অর্থ এখন মালি, লেবানন, কঙ্গো, দক্ষিণ সুদান, পশ্চিম সাহারা, সাইপ্রাস, কসোভো, সিরিয়া ও গোলান মালভূমির মাঝে এবং সুদান-দক্ষিণ সুদান সীমান্তবর্তী আবেই এলাকায় পরিচালিত নয়টি মিশনে ব্যবহৃত হচ্ছে।

ওএমবির প্রস্তাবনার বিষয়ে মঙ্গলবার জবাব দেওয়ার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, বাজেটের জন্য এখনও চূড়ান্ত পরিকল্পনা নেই।

এদিকে, কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘ মুখপাত্র স্টেফানি ডুজারিক। তিনি বলেছেন, মার্কিন সরকারের অভ্যন্তরীণ আলোচনার ফাঁস হওয়া একটি দলিল নিয়ে মন্তব্য করতে আগ্রহী নন তিনি।

যুক্তরাষ্ট্রের নিয়মিত জাতিসংঘ বাজেটের দেড়শ কোটি এবং শান্তিরক্ষী বাজেটের প্রায় ১২০ কোটি ডলার বকেয়া রয়েছে। দুবছরের বেশি কোনও দেশের অর্থায়ন ঘাটতি থাকতে সাধারণ পরিষদে তাদের ভোটাধিকার হারানোর ঝুঁকি থাকে।

বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা হ্রাসের আকাঙ্ক্ষা থেকে গড়ে তোলা জাতিসংঘ শিগগিরই তার ৮০তম বার্ষিকীতে পদার্পণ করতে যাচ্ছে। গত জানুয়ারিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘের ব্যয় সংকোচন এবং দক্ষতা বৃদ্ধির নতুন পদ্ধতির সন্ধানে কাজ করছেন তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিশ্বব্যাপী সংঘাত-সংকটের সময় বেসামরিক মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে গেলে এসব মিশনের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বুড়িচংথানাধীন ৩২ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ১

সীমান্তে জঙ্গি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত? হাফিজ সাঈদের সহযোগীর গোপন সফর ঘিরে নড়েচড়ে উঠেছে নিরাপত্তা মহল

লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার

জামায়াতে ইসলামী বিজয়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইফতার মাহফিল সম্পন্ন

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

দাফনের সব প্রস্তুতি সম্পন্ন, হঠাৎ প্রাণ ফিরল ‘মরদেহে’!

খাদ্য সেক্টরের দাপুটে সিন্ডিকেট ভাঙ্গতে গিয়ে হুমকির মুখে সচিব বিএনপি ব্যানারে মাঠে নামছে শামীম ওসমানের সহযোগিরা

কুমিল্লায় সাংবাদিক হুমকি–অভিযোগের পর দ্রুত পদক্ষেপ: পুলিশ সুপার নাজির আহমেদ খান ও অতিরিক্ত পুলিশ সুপারের প্রশংসা ৩৮ মাস দায়িত্ব পালনের পর এএসআই সোলায়মান বাদশা ঢাকা রেঞ্জে বদলি**

ইসরায়েল ‘ভুল’ করলে আরও বিধ্বংসী হামলা চালাবে ইরান কঠিন হুশিয়ারি

কুমিল্লা বুড়িচং এ ভূয়া ভূমিহীন সনদ দিয়ে বাকশালীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিমের বিরুদ্ধে খাস জমি পাইয়ে দেওয়ার অভিযোগ