সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

জুবায়ের হত্যা মামলার আসামি মোঃ তারেক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
পঠিত: ৯৬ বার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ তারেক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ভুক্তভোগী ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু (২৬) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানীতে কর্মরত ছিলেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সন্ধ্যা ০৬.২৫ মিনিটে চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু (২৬) উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করেন। স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে মোঃ তারেক এবং তার অন্যান্য সহযোগীরা স্পোর্টস জোন এর মালিক পক্ষের সহিত পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজন সহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এসময় ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু সহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮, তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৪/৩২৬/৩০২/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ তারেক চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকার রিয়াজ উদ্দিন সড়কে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৪ রাত ০১.২০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ তারেক (২৪), পিতা- মোঃ রফিক, সাং- চান্দগাঁও, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে গলা কেটে হত্যা

ইশরাককে সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব্য বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

অবৈধ ড্রেজারের পাইপ ভাঙ্গলেন এসিলেন্ড, মামলা কৃষক”র বিরুদ্ধে, চার্জশিটে অনিয়ম ক্ষমতাধর সার্কেল এসপি ও তদন্ত কর্মকর্তা”র বিরুদ্ধে

ঈদে লাকি কুপন ড্র এ রুপায়ন দেলোয়ার টাওয়ারে কারচুপির অভিযোগ

কুমিল্লা সদর দক্ষিণে দুই পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলার প্রস্তুতি

কুমিল্লায় সাত বছরের কন্যাকে খুন করলো বাবা

ওয়ার্ড কমিটিকে ৩১ দফা বাস্তবাহনের কাজ করার আহ্বান: ফয়সাল উর রহমান পাভেল

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন

সৌদি আরবে ঈদুল আযহা ৬ জুন

কুমিল্লার সদর দক্ষিনে মধ্যম বিজয়পুরে জিম্মি করে ডাকাতি