রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

‘জুলাই সনদ অধিকারনামা’ শিরোনামে এনসিপির নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

অনলাইন ডেস্কঃ
আগস্ট ৩, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: ৯৬ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে আজ (২ আগস্ট) জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে।

এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লেটারপ্যাডে ‘জুলাই সনদ অধিকারনামা’ শীর্ষক একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মোট ৭ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হুবহু নিচে তুলে ধরা হলো :

“১. ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রদের নেতৃত্ব ও অংশগ্রহণে এবং জনগণের সমর্থনে যে আন্দোলন হয়েছে তা বাংলাদেশের ‘২য় স্বাধীনতা’ হিসেবে ঘোষণা করতে হবে।

৫. আন্দোলনের মূল নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আখতার হোসেন, মাহফুজ আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জুলাই আন্দোলনের ৭ জন ‘বীরশ্রেষ্ঠ’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আন্দোলনের সব সমন্বয়ককে ‘বীরবিক্রম’ উপাধি দিতে হবে। ৬. আন্দোলনের আহত, নিহতের পরিবারের সদস্য, অংশগ্রহণকারী, বীরশ্রেষ্ঠ এবং বীরবিক্রমের পরিবারের সদস্য সবাইকে সরকারি চাকরিতে বিশেষ সুবিধা দিয়ে অগ্রাধিকার দিতে হবে। ৭. জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী দল হিসেবে এনসিপির জন্য পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসন সংরক্ষিত রাখতে হবে।
রিউমর স্ক্যানার জানায়, জাতীয় নাগরিক পার্টি–এনসিপির লেটারপ্যাডে প্রচারিত ‘জুলাই সনদ অধিকারনামা’ শীর্ষক প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয়। বরং এনসিপির নাম ও লোগো ব্যবহার করে এই ভুয়া বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাই করতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে খোঁজ করে রিউমর স্ক্যানার টিম। তবে সেখানে এমন কোনো বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়নি।পরবর্তীতে দলটির ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য সংবাদ বিজ্ঞপ্তির (১,২,৩,৪,৫) সঙ্গে আলোচিত বিজ্ঞপ্তিটির তুলনামূলক বিশ্লেষণ করা হয়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া। এ ছাড়া দলটির ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বিজ্ঞপ্তিটি নিয়ে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্যাডে এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তির বরকন্দাজরা। এটি মিথ্যা, অসত্য ও ভুয়া বিজ্ঞপ্তি। আমরা এমন কোনো বিজ্ঞপ্তি ইস্যু করিনি।

সুতরাং জাতীয় নাগরিক পার্টি–এনসিপির লেটারপ্যাডে প্রচারিত ‘জুলাই সনদ অধিকারনামা’ শীর্ষক প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে গলা কেটে হত্যা

কুমিল্লা সিটি  কর্পোরেশন  ১৬ নং ওয়ার্ড সংরাইশ এলাকায়  নতুন গ্যাস পাইপ লাইন সংস্কারের  শুভ উদ্বোধন 

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই ভাই নিহত। 

একেএম মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি ঘোষণা রাঙ্গামাটি যাচ্ছেন সাংবাদিক কমিউনিটি (বিএসসি) নেতারা

কুমিল্লায় র‌্যাব ১১ এর গোয়েন্দা পরিচয়ে সিএনজি চুরি,মূলহোতা গ্রেফতার

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

কুমিল্লার বুড়িচংয়ে প্রেমিকাকে ধর্ষণ করলো প্রেমিক থানায় মামলা

ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা, মৃত্যুর জন্য দায়ী করলেন বাবাকে।

কুমিল্লা সদর দক্ষিণে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

কুমিল্লার মাদক বিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ আটক ০২