শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

অনলাইন ডেস্ক :
অক্টোবর ১২, ২০২৪ ৪:৫২ পূর্বাহ্ণ
পঠিত: ১৬৪ বার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করেছে দলটি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, দীপ্ত টিভির সম্প্রচার সাংবাদিক তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় শেখ রবিউল আলম রবি জড়িত আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত অভিযোগ দিতেও চিঠিতে বলা হয়েছে।

এর আগে, রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগ উঠে।

পরে নিহতের পরিবার ১৬ জনকে আসামি করে যে মামলা করে, এতে ৩ নম্বর আসামি হিসেবে বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, প্লিজেন্ট প্রোপার্টিজ নামের একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রবি। ওই কোম্পানি নিহত তামিমের বাবার জমিতে চুক্তির ভিত্তিতে একটি ভবন তৈরি করে। সেই ভবনের ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ডেভেলপার কোম্পানির লোকেরা বাড়িতে ঢুকে তামিমে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ