মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৫, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
পঠিত: ৮৯ বার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিন রসুলপুর গ্রামে গত এক মাস ধরে ছয় সদস্যের একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার চেষ্ঠার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাঈনউদ্দিন(৪৫)এর বিরুদ্ধে। এ ঘটনায় মোসা.জরিনা বেগম নামে এক ভূক্তভোগী দেবিদ্বার থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
স্থানীয় সুত্রে জানা যায়,জমি সংক্রান্ত জেরে গত এক মাস ধরে চলাচলের রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে যাতায়াতের বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয় জাহের মিয়ার ছেলে মোঃ আলমের ছয় সদস্যের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য একমাত্র শৌচাগারের রাস্তা বন্ধ করে রেখেছে সে৷ এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক ভাবে শালিসী বৈঠকের চেষ্টা করা হলেও মাঈনউদ্দিনের এক রোখা স্বভাবের কারনে কোনো সমাধানে যেতে পারেনি স্থানীয়রা৷
ভূক্তভোগী জরিনা বেগম অভিযোগ করে বলেন, ছয় জন সদস্য নিয়ে আমাদের পরিবার, মাঈন উদ্দিন জোরপূর্বক ভাবে আমাদের জায়গায় বাশেঁর বেড়া দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি ও কোনঠাসা করার চেষ্টা করে যাচ্ছে৷ আমি সুষ্ঠ বিচার চাই৷
অন্যদিকে মাঈনউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, বিভিন্ন সময় অনেক আশ্বাস দিয়ে বিষটি কোনো সমাধান করে নাই৷ আমার লোক আছে, তাই বাশঁ দিয়ে বেড়া দিয়েছি।
রসুলপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আনিসুর রহমান সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে দীর্ঘদিন সমাধানের চেষ্ঠা করেও সম্ভব হয়নি৷ মাঈনউদ্দিনের বেপোরোয়া আচরনের কারনে বিষয়টি সমাধান সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি(তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মহানবী (স) কে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

কুমিল্লা নগরীতে ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ০২

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত এক

চলন্ত ট্রেনে মোবাইল চুরির অপবাদে হত্যা চেষ্টা, ভাইরাল ভিডিও এর ব্যাক্তি জীবিত

তিন মাস ধরেই চড়া সবজির বাজার: ক্রেতার হাঁপানিতে ব্যবসায়ীরও চিন্তা

কুমিল্লায় হাসপাতাল থেকে সাপে কাটা গৃহবধূকে নিয়ে কবিরাজের বাড়ি ; অবশেষে মৃত্যু

ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ০২

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১