সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

পুলিশের  দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক :
মার্চ ১৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
পঠিত: ১৪৮ বার

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৮ জানুয়ারি গোপালগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন। এ কারণে পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন।

সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নগরীতে ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ০২

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানো অস্ত্ররাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে

কুমিল্লায় বুড়িচং এ কৃষকের কাছে চাঁদাদাবি ২ এনসিপি নেতার বিরুদ্ধে,  রিপোর্ট করায় প্রতিবেদক”কে হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সাংবাদিক ইমন

কুমিল্লায় নির্বাচনী এলাকা পুনঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ঢাকা প্রেস ক্লাবের সভাপতি কে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করলেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ

দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসে হাত-পা বেঁধে রাজমিস্ত্রিকে হত্যার ঘটনায় ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১

কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা

দেবিদ্বারে মাটি বিক্রেতার মিথ্যা মামলায় হয়রানী