সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

বাহরাইন বিএনপির নতুন কমিটি গঠন

মাছুম বিল্লাহ (তুহিন):
মার্চ ১৭, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
পঠিত: ২৪৯ বার

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো বাহরাইন বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি।

শনিবার (৮ মার্চ) এক ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব নতুন এ কমিটি ঘোষণা করেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ১৫১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয় ১৩ ফেব্রুয়ারি ২০২৫।

নবগঠিত কমিটিতে ফয়সাল মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাবের আহমেদ এবং সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন।

সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আকবর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিরউদ্দিন নাসির, মো. মোকবুল হোসেন মুকুল ও মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া।

এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন ফারুক আহমেদ এবং দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে বাহরাইন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে,নতুন এই কমিটির নেতৃত্বে বাহরাইনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে বাহরাইন বিএনপির সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল।

সেই কমিটিতে শেখ আবদুল হান্নান সভাপতি এবং সিরাজুল ইসলাম চুন্নু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে পরবর্তীতে কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়লে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় মো. সাবের আহমেদকে।

২০২২ সালের মার্চ মাসে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর থেকেই নতুন কমিটির জন্য নেতাকর্মীদের অপেক্ষা ছিল দীর্ঘ। অবশেষে ২০২৫ সালে নতুন কমিটি গঠন হওয়ায় দলের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বাহরাইনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আলাউদ্দিন আহমেদ আরো বলেন, “নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে বাহরাইন বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করব। শিগগিরই জাঁকজমকপূর্ণ পরিচিতি সভার আয়োজন করা হবে।”
নতুন কমিটি ঘোষণার পর বাহরাইন বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে,এই কমিটি দলের আদর্শকে আরও সুসংগঠিত করবে এবং প্রবাসে বিএনপির কার্যক্রম কে নতুন মাত্রায় নিয়ে যাবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারী লিপ্সু ও চরিত্রহীন নাসিমের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত শতাধিক নারী, আইজিপির কাছে অভিযোগ

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেন বহিষ্কার

“এই বিচার আমরা কার কাছে দিবো- আল্লাহ আপনি কুমিল্লা দক্ষিণের মানুষের সহায়ক হোন” – বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী

পুলিশের ওপর হামলার ঘটনায় ইন্ধনদাতা তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

কুমিল্লায় মাইক্রোবাসে করে মাদক পরবিহণ মাদকব্যবসায়ী গ্রেফতার

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

কুমিল্লায় ৪৬ মামলা নিয়ে খেইহারা পুলিশ

ছাত্র-জনতার উপর হামরা ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগের নেতা জসীম গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ০২ আসামি গ্রেফতার