বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

মাদাকসহ অপরাধ দমনে আরো বেশি সক্রিয় হতে হবে- অতিরিক্ত আইজিপি

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৬, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ
পঠিত: ৩০৮ বার

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম বলেছেন, পুলিশকে সাধারণ মানুষের আরো কাছাকাছি আসতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, তত বেশি সাধারন মানুষের কাছ থেকে তথ্য পাবে। বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আরো বেশি শক্তিশালী হবে। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ আরো বেশি সক্রিয় হতে পারবে।

বৃহষ্পতিবার বিকালে কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরে নতুন পুলিশ চেকপোষ্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি সাংবাদিকদের বলেন, কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর ভারতে ভ্রমন ও আমদানি-রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই চেকপোস্টও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও এই চেকপোস্টের গুরুত্ব রয়েছে। ইমিগ্রেশন সার্ভিস যথাসম্ভব দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার জন্য এই নতুন চেকপোষ্ট নির্মান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি নূরে আলম মিনা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনি, নোয়াখালী জেলা পুলিশ সুপার ও হাইওয়ে কুমিল্লা রেঞ্জ পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতে আসা-যাওয়া ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরো ত্বরান্বিত করতে বিবির বাজার স্থল বন্দরে নতুন এ পুলিশ চেকপোষ্ট নির্মাণ করা হয়।

এর আগে অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো মনিরুল ইসলাম আজ সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী এবং তার ধারা সমূহ

দিনাজপুরে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সফল কৃষক

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৬০কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আওয়ামী লীগ আমলে গ্যাসলাইনের রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপার কুমিল্লার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর।

কুমিল্লায় আইনজীবী সমিতিতে আ’লীগের দুই নেতা,বিক্ষুব্ধ আইনজীবীরা

কুমিল্লায় র‍‍্যাব ১১ এর অভিযানে ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় হামদর্দ ল্যাবঃ (ওয়াকফ)’র বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কুমিল্লায় যৌতুকের জন্য মারধর ও যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আটক ০৩।