শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

মেম্বার গ্রুপের দ্বন্দ্বে রণক্ষেত্র নাঙ্গলকোট, নিহত ২

নিজস্ব প্রকিবেদক:
জানুয়ারি ১৬, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
পঠিত: ১০০ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার গ্রুপ এবং সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নামে দুইজন নিহত হন। এ সময় আরও অন্তত তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, এই দুই পক্ষের মধ্যে বিরোধের ইতিহাস বেশ পুরনো। গত বছরের ৩ আগস্ট একই এলাকায় এই দুই গ্রুপের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ও আশ্বাসে ঘরছাড়া পরিবারগুলো গ্রামে ফিরতে শুরু করলে আবারও উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাই আজ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান:
“সংঘর্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং এর সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

বর্তমানে আলীয়ারা গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক পুরুষ সদস্য গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪।

স্কুল ব্যাগে গাঁজা, আটক ০২

কুমিল্লা মহানগরীর ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লায় ভূল চিকিৎসায় ৭ম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

‘সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন’

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ০২

ভোলায় প্রশ্ন “সাংবাদিক নির্যাতনকারীদের সঙ্গে বেয়াদব এসপির কীসের পীড়িতি?”

কুমিল্লার দেবিদ্বারে হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ  আসামী আলেখারচর হতেগ্রেফতার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সাংবাদিকদের ঐক্যবদ্ধতাসহ এ মুহূর্তেই যা জরুরি