শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম  উদ্ধার গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৫, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
পঠিত: ২২৫ বার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোটা অংকের চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম হাফেজ সোলাইমান হাওলাদারকে উদ্ধার এবং অপহরণকারী দাদন (৪০)’কে ফরিদপুরের সদরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী হাফেজ মোঃ সোলাইমান হাওলাদার (৪৮), পিতা-আব্দুস সোবাহান হাওলাদার, তিনি দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ী থানাধীন পাটেরবাগ জামে মসজিদে ইমামতি করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ০৬/১১/২০২৪  তারিখ সকাল ১০:০০ মিনিটে বাজার/সদায় করার জন্য বাসা থেকে বের হন। অতঃপর ঐদিন বিকাল  ০৪:৩০ মিনিটে সোলাইমানের বাবা ও মায়ের মোবাইল ফোনে দাদন নামক এক ব্যক্তি ফোন করে জানায় যে, সে ও অজ্ঞাত আসামীরা সোলাইমানকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে এবং সোলাইমানের মুক্তিপণ হিসেবে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে তারা ভিকটিম সোলাইমানকে প্রাণে মেরে ফেলকে বলে হুমকি প্রদান করে ফোন রেখে দেয়। অতঃপর ভিকটিম সোলাইমানের স্ত্রী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় ভিকটিম সোলাইমানকে অপহরণের দায়ে আসামী দাদন (৪০)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৬, তারিখ-০৭/১১/২০২৪ খ্রিঃ তারিখ, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ দন্ড বিধি।

উল্লেখিত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম সোলাইমানকে  দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৪/১১/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল  ০৫:০০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সদরপুর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোটা অংকের চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত ভিকটিম সোলাইমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করতঃ অপহরণকারী চক্রের মূলহোতা ১। দাদন হাওলাদার (৪০), পিতা-মৃত কোরবান হাওলাদার, সাং-মুন্সিগ্রাম, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর ও তার প্রধান সহযোগী ২। মোঃ বাকি হোসেন (৩৫), পিতা-মৃত মতি মাতুব্বর, সাং-পুকুরহাটি, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিম সোলাইমানকে মোটা অংকের চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করেছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিনে ১৫০ পিস ইয়াবাসহ আটক ০১

ছয় দফা দাবী আদায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে অবরোধ

কুমিল্লায়  ৭ মামলার আসামী যুবলীগ নেতা অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদ রানা প্রধান গ্রেফতার 

মহম্মদপুরের দুই সাবেক চেয়ারম্যান মাগুরায় আটক

কুমিল্লা জেলার মুরাদনগরে উপজেলা প্রশাসনের অভিযানে মাটিকাটা ও খাল পুনরুদ্ধার

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন

কুমিল্লার সদর দক্ষিনে এস আই মোরশেদ আলমের নেতৃত্বে ০৩ ছিনতাইকারী গ্রেফতার।

‘হাসনাত-সারজিসকে চাপা দিতে চাওয়া সেই ট্রাকের মালিক পলাতক আ.লীগ নেতা

৭ই মার্চ, ১৫ আগস্টসহ আট জাতীয় দিবস, বাতিলের সিদ্ধান্ত

দীঘিনালায় উচ্চ আদালতের নির্দেশে আবারও বন্ধ করলেন দুই ইটভাটা স্থায়ীভাবে!