রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সাংবাদিকের নামে গায়েবি মামলা: ঘটনাস্থল খাগড়াছড়ি, আসামি চট্টগ্রামের

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১৬, ২০২৫ ২:৫৬ পূর্বাহ্ণ
পঠিত: ১০৫ বার

চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের সাংবাদিক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছেন খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা মো. আলমগীর হোসেন। মামলায় বলা হয়েছে, ১০ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে আবু বকর সিদ্দিকসহ অন্য আসামিরা চাঁদা দাবি করেছেন।

তবে সিসিটিভি ফুটেজ ও বায়োমেট্রিক উপস্থিতি প্রমাণ করে, ওই সময় আবু বকর সিদ্দিক চট্টগ্রামের “আজকের পত্রিকা” অফিসে উপস্থিত ছিলেন।আজকের পত্রিকার অফিস ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১০ মার্চ দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি অফিসে প্রবেশ করেন। বায়োমেট্রিক উপস্থিতি শিটেও তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।


মামলার বিবরণ

১১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন মো. আলমগীর হোসেন। মামলায় চট্টগ্রামের সাংবাদিক আবু বকর সিদ্দিক, আজকের পত্রিকার রামগড় প্রতিনিধি বেলাল হোসেন এবং এনটিভি অনলাইনের দীঘিনালা প্রতিনিধি আখতার হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা তার মালিকানাধীন ফোর বিএম ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।


আসলে ঘটনার পেছনের সত্য কী?

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ২০ জানুয়ারি উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু প্রশাসনকে উপেক্ষা করে তিনি আবারও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে কয়েক মাস আগে সংবাদ সংগ্রহ করতে গেলে এনটিভির দীঘিনালা প্রতিনিধি আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এনটিভি প্রতিনিধি আখতার হোসেন বলেন, “আমি শুধুমাত্র সাংবাদিকতার দায়িত্ব পালন করেছি। আলমগীরের অবৈধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায়, এখন প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।”

আজকের পত্রিকার রামগড় প্রতিনিধি বেলাল হোসেন বলেন, “আমি জীবনে কখনো দীঘিনালা যাইনি, এমনকি বাদীর সঙ্গে আমার সামান্য পরিচয়ও নেই। এটি সম্পূর্ণ গায়েবি মামলা। প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি জানাই।”

চট্টগ্রামের সাংবাদিক আবু বকর সিদ্দিক বলেন, “আমি ওইদিন চট্টগ্রামেই ছিলাম, অফিসে আমার উপস্থিতির প্রমাণ রয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মামলা। আমাকে হয়রানি করতেই এই মামলাটি করা হয়েছে।”


সাংবাদিকদের প্রতিবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সালেহ নোমান বলেন, “আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করছি। এটি সম্পূর্ণ হয়রানিমূলক মামলা। দ্রুত সময়ের মধ্যে এটি প্রত্যাহার করতে হবে।”

আজকের পত্রিকার ব্যুরো চিফ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাংবাদিক। তিনি চট্টগ্রামে থাকেন এবং এখানেই সাংবাদিকতা করেন। তাকে খাগড়াছড়ির ঘটনায় জড়ানো হাস্যকর। অবিলম্বে এই গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম বলেন, “বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের গায়েবি মামলা দুঃখজনক। আমরা দ্রুত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।”


বাদীর রহস্যজনক আচরণ

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বাদী মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। শনিবার দুপুরে আবার ফোন করা হলে, তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অপরিচিত একজন ফোন কেটে দেন।


পুলিশের বক্তব্য

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন বলেন, “প্রাথমিক তদন্ত ছাড়া অনেক সময় মামলা নিতে হয়। তবে নিরীহ কাউকে গ্রেপ্তার করা হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে।”


সাংবাদিক মহলের দাবি

এটি সম্পূর্ণ গায়েবি ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।সাংবাদিকদের হয়রানি বন্ধে দ্রুত তদন্ত করে নিরপরাধ সাংবাদিকদের নাম মামলা থেকে বাদ দিতে হবে।আলমগীর হোসেনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা গুলি

কুমিল্লায় বিএনপির দু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, গোলাগুলি আহত ৮

মাটিরাঙ্গাতে পুলিশের অভিযানে দস্যুতা”সহ দুর্ধর্ষ ০২ ডাকাত গ্রেফতার!

সাংবাদিকদের ঐক্যবদ্ধতাসহ এ মুহূর্তেই যা জরুরি

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

কুমিল্লার দেবিদ্বারে আসামী ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

কুমিল্লায় সদর দক্ষিন উত্তররামপুর রহমত নগর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ১

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার

খাগড়াছড়িতে বিএনপিকে আসামি করে এনসিপির মামলা; আসামীদের দ্রুত গ্রেফতার করতে বিক্ষোভ সমাবেশ

কুমিল্লার বুড়িচং একমণ ১০ কেজি গাঁজাসহ আটক ০২