বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, ইসরায়েলে আঘাত হেনেছে কয়েকটি

অনলাইন ডেস্ক :
অক্টোবর ২, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ
পঠিত: ১৩৪ বার

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজতে থাকে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায়।

রয়টার্সের সাংবাদিকেরা ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বার্তা দিয়ে দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায়। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলে।

‘সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে,’ বলা হয় বার্তায়।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। হামলার সময় নাগরকিদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়।

পরে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সম্মিলিতভাবে বেশির ভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা গেছে। কয়েকটি ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।

ইসরায়েলি বাহিনী আজ মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ওই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রণক্ষেত্র বাখরাবাদ স্কুল মাঠ

স্কুল ব্যাগে গাঁজা, আটক ০২

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮.৫ কেজি গাঁজাসহ আটক তিন

ব্রাহ্মণ বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে বিপুল পারিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ২

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাঙ্গলকোট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে কাজীঃ মা-ও অলি উল্লার সৌজন্য সাক্ষাৎ

সারাদেশে সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধের দাবি নিয়ে বিএসসি’র ভার্চুয়াল এক ‘জরুরী সভা’ অনুষ্ঠিত

কারাগারে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বন্দিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

কুমিল্লা সিটি  কর্পোরেশন  ১৬ নং ওয়ার্ড সংরাইশ এলাকায়  নতুন গ্যাস পাইপ লাইন সংস্কারের  শুভ উদ্বোধন