মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় ভ্রুণ নষ্ট করার অভিযোগ মাদ্রাসা হুজুরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ১২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
পঠিত: ৯৯ বার

কুমিল্লা নগরীর সংগরাইশ এলাকার পূর্ব বৈরাগী পাড়া ১৬ নং ওয়ার্ড আবুল মিয়ার ছেলে দারুল মদিনা মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে তার স্ত্রীকে মেরে জোর পূর্বক ঔষুধ খাইয়ে ভ্রুণ নষ্ট করা অভিযোগ উঠেছে, তার স্বামী রবিউল হাসান, শশুর আবুল মিয়া, শাশুড়ি হোসনেয়ারা বেগম ও তার ছোট বোন আকলিমা আক্তার আঁখি এর বিরুদ্ধে।
জানাযায় গত ০৬ মাস পূর্বে রবিউল এবং শামবক্সি এলাকার ফরহাদ হোসেন এর মেয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেইে তার স্বামী , শশুর-শাশুড়ি এবং ননদ ভিবিন্ন ভাবে মারধর করেন এবং ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন।
প্রিয়া আরো বলেন আমার স্বামী পরকীয়ায় আসক্ত আমি তাকে কথা বলতে দেখে হাতে-নাতে ধরি কিন্তু কাউকে না বলার জন্য আমাকে কাকুতি-মিনতি করতে থাকে। এক পর্যায়ে আমি রাজি হই কিন্তু কয়েকদিন পর আবারো ফোনে কথা বলা শুরু করে । আমি বাধা দিলে আমাকে মারধর করে। এবং তার পরিবার দিয়ে ০৫ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে।
গত ০৮ আগস্ট প্রিয়াকে তার ভ্রুণ নষ্ট করার জন্য দুধের সাথে ঔষুধ মিশিয়ে দিয়ে তার শশুর শাশুড়ি ননদ তার মুখ চেপে ধরে ঔষুধ খাইয়ে দেয় । তার পরই তার ওপর শারিরিক এবং মানষিক নির্যাতন করা হয়। প্রিয়া আক্তার আরো বলেন আমি যখন বাড়িতে একা থাকতাম তখন আমার শশুড় আমার শয়ন কক্ষে প্রবেশ করে অনৈতিক প্রস্তাব করেন। আমি তাহাতে রাজি না হয়ে বলি আপনার ছেলেকে বলে দিবো, তখন তিনি বলেন আমার ছেলে রবিউল কিছুই বলবে না।
এরপরই তার ওপর চলে নির্যাতন । নির্যাতন এর পর প্রিয়া আক্তার অসুস্থ হয়ে পড়লে তার স্বামী রবিউল প্রিয়ার মা-বাবা কে জানায় এবং মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলে । তার বাবা-মা বাড়িতে উপস্থিত হয়ে দেখেন তার মেয়ে অনেক অসুস্থ তল  পেট (উরু)  দিয়ে রক্তক্ষরণ হচ্ছে , তার মা প্রিয়াকে জিজ্ঞেস করাতে বলেন আমাকে রবিউল তলপেটে (উরুতে) লাথি মেরেছে তার পর থেকেই আমার রক্ত ক্ষরণ হচ্ছে। তার বাবা-মা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে ভর্তি করেন। বর্তমানে প্রিয়া চিকিৎসাধীন রয়েছে, ডাক্তার জানান তার অবস্থা সংকাটাপন্ন তাকে দ্রুত অপারেশন করতে হবে এবং তার জরায়ু কেটে ফেলতে হবে না হয় তাকে বাঁচানো সম্ভব না।
তার বাবা ফরহাদ হোসেন বলেন আমি তাদের কঠিন বিচার চাই যাতে আমার মেয়ের এই অবস্থা করার কারনে। প্রিয়া আক্তাররের মা বলেন আমি মনে করেছি মাসিকের কোন রক্ত হবে কিন্তু যে ভাবে রক্ত বের হচ্ছে তাতে আমার সন্দেহ হলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসি যখন ডাক্তার বললেন আমার মেয়ের জরায়ু কেটে ফেলতে হবে এবং ভ্রুণ নস্ট করা হয়েছে আমি শংকিত অবস্থায় আছি আমি তাদের বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার দাবি করছি। প্রিয়া আক্তার এর চাচাতো বোন বলেন তার ভ্রুণ নস্ট করা হয়েছে এখন তার একটি মেজর অপারেশন করতে হবে। তার জীবনটা শেষ করে দিয়েছে রবিউল এর পরিবার, চিকিৎসা শেষে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো, যেন বাংলাদেশের কোন মেয়ে এমন নির্যাতন এর শিকার না হয়।
উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার স্বামী রবিউলকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কসম এসব কথা বলে প্রতিবেদককে গোমড়া করার চেষ্টা করেন । তলপেটে লাথি এবং জোর পূর্বক ঔষুধ খাওয়ানোর কথা বলতেই তিনি প্রিয়ার কুৎসা রটনা করতে থাকে। এক পর্যায়ে তার মা হোসনেয়ারা বেগম ব্যাঙ্গ চিত্তে বলতে থাকেন আমার ছেলেকে আপনারা মামলা দিবেন, প্রতিবেদক বললেন আমরা তো মামলা দেওয়ার কেহ না আমরা প্রকৃত ঘটনা জানার জন্য ফোন দিয়েছি। হোসনেয়ারা বেগম

প্রতিবেদককে বাড়িতে যাওয়ার জন্য বলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এক পর্যায়ে প্রশ্নের পর প্রশ্ন করার পর তার মা বলেন আমরা মেয়েকে মেরেছি, আমরা তো ভালো না। এই বলে  তিনি ফোন রেখে দেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার দেবিদ্বারে হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ  আসামী আলেখারচর হতেগ্রেফতার

কুমিল্লায় এলিট ফোর্সের দুটি অভিযানে মাদক ও টাকাসহ গ্রেফতার ০৪

কুমিল্লার মনোহরগঞ্জে অপহরনের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার ২

ফতুল্লায় ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে নিলয় গ্রেফতার

বিনা পয়সায় কনস্টেবল নিয়োগ দিবে কুমিল্লা জেলা পুলিশ

হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয় ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দেবিদ্বারে মাটি বিক্রেতার মিথ্যা মামলায় হয়রানী

ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

কুমিল্লার বুড়িচং এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যুবলীগ নেতা মামুন গ্রেফতার