বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ডাকাতি প্রস্তুতিকালে ১৭ মামলার আসামীসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৩, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
পঠিত: ৯৪ বার

ডাকাতি করার প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ২০২৫) রাত ১২টা ২০ মিনিটে জেলার চান্দিনা থানাধীন কেরনখাল কাঠবাজার এলাকার জুবায়ের ট্রেডার্স দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মো. ফারুক ওরফে জজ মিয়া (৩৭), পিতা: খোরশেদ আলম, গ্রাম: খানবাড়ি, পোস্ট: জাহাপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লা (তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে)।
২। বাবুল ওরফে সেলিম (৪৮), পিতা: আবেদীন মিয়া, গ্রাম: নরিতলা, পোস্ট: নূর মানিকচর, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা (তার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে)।
৩। সুজন চন্দ্র সরকার (২৫), পিতা: অভিনাশ চন্দ্র সরকার, গ্রাম: পাথরী পাড়া, ওয়ার্ড নং-১৭, কোতোয়ালী, কুমিল্লা।
৪। আব্দুর রশিদ (৫৫), পিতা: মৃত আলী মিয়া, গ্রাম: ছাইকট, ওয়ার্ড নং-৭, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা (তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে)।

গোয়েন্দা সূত্রে জানা যায়, উক্ত স্থানে ১২-১৩ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও মালামাল:

  • দুটি কাঠের বাটযুক্ত রামদা (একটির বাটে লাল স্কচটেপ মোড়ানো),
  • একটি লাল রঙের কাটার প্লাস,
  • একটি লোহার ছেনি,
  • একটি ইস্পাতের করাত (লোহা কাটার),
  • একটি লোহার কোড়া বাড়ি,
  • একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-৮৬৭৫),
  • একটি সবুজ সিএনজি অটোরিকশা (কুমিল্লা-থ-১৩-০১২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশ এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল।

এ ঘটনায় এসআই (নিঃ) মফিজুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় দুটি মামলা দায়ের করেছেন—
১. মামলা নং-১১, তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, ধারা: ৩৯৯/৪০২ দণ্ডবিধি।
২. মামলা নং-১২, তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, ধারা: The Arms Act, 1878 এর 19(f)।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেন বহিষ্কার

ওয়ার্ড কমিটিকে ৩১ দফা বাস্তবাহনের কাজ করার আহ্বান: ফয়সাল উর রহমান পাভেল

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় (DNC)’র অভিযানে গাঁজাসহ আটক দুই

লাইভে এসে আত্মহত্যা করলেন হিরো আলম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম  উদ্ধার গ্রেফতার দুই

সাংবাদিক নির্যাতন, আর কত?

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

কুমিল্লায় কাঁঠাল খাওয়ার পর দুই শিশুর রহস্যময় মৃত্যু