মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

আজ মহান বিজয় দিবস

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: ৮১ বার

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এর মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।

দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়।  প্রতিবছর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর শহীদদের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ওই ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়েই বাঙালি জাতির দীর্ঘদিনের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রহস্য

মেঘালয়ে কয়লা চোরাচালানে গিয়ে বাংলাদেশি শ্রমিকরা বেঘোরে প্রাণ হারাচ্ছে

কুমিল্লার তিতাসে হাত-পা বেঁধে রাজমিস্ত্রিকে হত্যার ঘটনায় ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১

কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগের  ২ সদস্য গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চাপায় পিস্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে  বিজয় দিবস উদ্‌যাপন

২০১৬ সালে সেই মুক্তিযোদ্ধার ফাঁসি চেয়েছিল স্থানীয় আ.লীগ

কুমিল্লা সদর দক্ষিণের নতুন এসিল্যান্ড সৈয়দ রেফাঈ আবিদ

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে কয়েক লক্ষাধিক 

সাংবাদিককে হত্যা পরিকল্পনার অভিযোগে আলোচনায় এএসআই সোলাইমান বাদশা — ৩৮ মাস ধরে একই থানায় প্রভাব বিস্তার!