শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদরে সমন্বয়ক আরাভের হয়রানিমূলক মামলা:অব্যাহতি চেয়ে ভোক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
আগস্ট ১, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
পঠিত: ১৩৬ বার

কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে আওয়ামী লীগ নেতাদের প্ররোচনায় ও অর্থায়নে সমন্বয়ক আরাফ ভূঁইয়ার দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং হয়রানি থেকে অব্যাহতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহিন, সিমা আক্তার, খোরশেদ আলম ও শাহিদুল ইসলাম রিয়াজ।

বক্তারা বলেন, “আমরা জুলাই মাসের ছাত্র-জনতার গণ-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থেকেছি। কিন্তু দুঃখজনকভাবে, সমন্বয়ক আরাফ ভূঁইয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলার অজুহাতে আমাদের নিকট চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাধারণ মানুষদের মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে।”

তারা আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, এবং আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করছি। অনুরোধ করছি—তারা যেন এই মামলা বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জগন্নাথপুরের সাধারণ মানুষ এসব মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন রবু, আরিয়ান আহমেদ রুদ্র, মো. সায়েম, শারমিন আক্তার, রোকেয়া বেগম, হালিমা খাতুনসহ অনেকেই।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে নিলয় গ্রেফতার

অনলাইন জিডি সেবা চালু- বরুড়া থানা পুলিশের 

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটায় পানি উন্নয়ন বোর্ডের অভিযান, সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে তোলপাড় আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন

কুমিল্লার বরুড়ার ১৩ নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের ভোগান্তির শেষ নেই।

বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনায় আতিকুউল্লাহ খোকন ও আব্দুল হাই বাবলুসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা সদর দক্ষিনে অজ্ঞান পার্টি চক্রের ০৩ সদস্য গ্রেফতার

কুমিল্লায় অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড কে মোবাইল কোর্ট জরিমানা

আতঙ্ক সৃষ্টি করতে নয়, দূর করতেই পুলিশ : ডিআইজি আওলাদ